কারিগরি ও মাদ্রাসা শিক্ষার অতিরিক্ত সচিব মোঃ রফিকুলকে অবসরে পাঠালো সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ রফিকুল ইসলামকে অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (১০ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হলো। অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্র্যান্টসহ একবছরের অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.