মাধ্যমিকের শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।আগামী ১৭ অক্টোবরের মধ্যে এ তথ্য পাঠাতে হবে। এ তথ্যের ভিত্তিতে ডিজিটাল লটারির আয়োজন করা হবে।

সোমবার (৯ অক্টোবর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সব সরকারি (জাতীয়করণ) ও বেসরকারি (মহানগর ও জেলা সদর ও উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

‘ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে টেলিটকের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।’

তথ্য দেওয়ার ক্ষেত্রে আবশ্যিকভাবে কিছু বিষয় অনুসরণ করতে হবে জানিয়ে নির্দেশনায় বলা হয়, তথ্য ফরমে ঢাকা মহানগরের প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে এরিয়া হিসেবে নির্ধারণ করতে হবে, তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান অনলাইন ব্যাংকের হিসাব নম্বর ও রাউটিং নম্বর দিতে করবেন।

এছাড়া কোনো ধরনের এনালগ নম্বর দেওয়া যাবে না, রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোনো ধরনের ভুল তথ্য দেওয়া হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্যপ্রদানকারীরা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.