মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট প্রতিনিধি: প্রাকটিক্যাল এ্যাকশন, বাংলাদেশ এর আয়োজনে ১৯ নভেম্বর লালমনিরহাট কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়েলডিং এন্ড ফেব্রিকেশন-ট্রেড এর ৩য় ও ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড.এস.এম শফিকুল ইসলাম কানু, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর ভকেশনাল এডুকেশন এন্ড জব প্রেসমেন্ট স্পেশালিষ্ট রফিকুল ইসলাম, আরডিআরএস জেলা সমন্বয়কারী গাওছুল আযম, সভাপতিত্ব করেন টিটিসি অধ্যক্ষ মকছেদুল আলম, প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কামরুজ্জামান সরকার, জাহিদ হাসান, অভিভাবকদের পক্ষে রোকেয়া বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন আরডিআরএস-এর জব প্রেসমেন্ট অফিসার নারায়ন চন্দ্র।
জেলা প্রশাসক বলেন, বাড়ীর প্রতি পিছু টানের দরুণ লালমনিরহাট জেলার মানুষ বাহিরে কিংবা বিদেশে গিয়ে চাকুরীতে নিয়োজিত হতে পারছেন না। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হচ্ছে না। যেখানে জাতীয় পর্যায়ে দারিদ্রের হার ২১% সেখানে লালমনিরহাট জেলার দরিদ্রের হার ৪২%। অপর দিকে জাতীয় পর্যায়ে হত দরিদ্রের হার ১১% সেখানে লালমনিরহাট জেলায় এই হার ২৩%।
তিনি বলেন,বাড়ীর প্রতি পিছু টানের মানসিকতা ঝেড়ে ফেলে প্রতিটি যুবককে দেশে এবং বিদেশে কর্মসংস্থানে নিয়োজিত হতে হবে। তবে জেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, সরকার যুবকদের অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার জন্য প্রশিক্ষণ, ঋণ সহায়তা সহ নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এই সুযোগকে কাজে লাগাতে হবে। উল্লেখ্য প্রাকটিক্যাল এ্যাকশন আরডিআরএস-এর সহযোগিতায় লালমনিরহাট জেলার যুবককে কর্মসংস্থানের জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। টিটিসিতে প্রশিক্ষণ নেয়ার পর শতভাগ প্রশিক্ষণার্থীদের চাকুরী নিশ্চয়তা প্রদান করা হয়েছে। ওয়েলডিং এন্ড ফেব্রিকেশনে প্রশিক্ষণ নেয়া ৩০ জনের মধ্যে ১৯ জনকে উত্তরা মটরস-এ চাকুরী দেয়া হয়েছে। বাকী ১১জন অনাগ্রহী হওয়ায় তারা চাকুরীতে যোগদান করছে না।
একজন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্ত করতে সরকারের ৪৫ হাজার টাকা ব্যয় হয়।প্রাকটিক্যাল এ্যাকশন আরডিআরএস-এর সহযোগিতায় টিটিসিতে এ পর্যন্ত ৩ হাজার ২শত যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দিয়েছে। তম্মধ্যে ১হাজার ৫শত চাকুরী নিয়োজিত হয়েছে।বাড়ীর প্রতি পিছুটানের দরুন তাদের অনেকেই বাড়ীতে ফিরে এসেছেন। যা অনভিপ্রেত
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
