ঢাকাঃ আবারও বেড়েছে ঢাকা কলকাতা রুটের তিন ট্রেনের ভাড়া । ঢাকা থেকে কলকাতা, নিউ জলপাইগুড়ি এবং খুলনা থেকে কলকাতা রুটে এই তিন ট্রেন চলাচল করে। ফলে এখন থেকে ট্রেনে ভারত যেতে গুনতে হবে বাড়তি টাকা।
এর আগে গত ৬ জুন ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা বলে ভাড়া বাড়ানো হয়েছিল।
ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে ডলারের দাম ও ট্রাভেল ট্যাক্স বৃদ্ধির কথা জানানো হয়েছে রেলওয়ে থেকে। গত ৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মোহাম্মদ মিহরাবুর রশিদ খাঁন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা টু কলকাতা এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্স ও ভ্যাটসহ মোট ৪ হাজার ৯০০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৬০০ টাকা।
খুলনা থেকে কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেসের এসি সিটের ভাড়া, ট্রাভেল ট্যাক্সসহ মোট ২ হাজার ৯৫০ টাকা। এসি চেয়ারের ভাড়া, ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২ হাজার ৩০০ টাকা।
ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেসের এসি বার্থের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৬ হাজার ৭২০ টাকা, এসি সিটের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ মোট ৪ হাজার ২৯০ টাকা, এসি চেয়ারের ভাড়া ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩ হাজার ৮৬০ টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
