ওবায়দুর রহমান,মাগুরা প্রতিনিধি।
পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষকের দ্বন্দ্ব, এক শিক্ষক অপর শিক্ষককের ঠোট কামড়িয়ে মারাত্মক আহত করেছেন। এ ব্যপারে শালিখা থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার মাগুরা শালিখা উপজেলার মান্দিয়াপাড়া বটতলা বাজারে । জানাগেছে গত ১৭ নভেম্বর উপজেলার থৈপাড়া প্রাথমিকের সমাপনী পরীক্ষা কেন্দ্রে ইংরারেজী পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্ররা নকল করার চেষ্টা করলে হলের দ্বায়িত্বরত নাঘোসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী পতি মন্ডল বাঁধা দেন। এতে মশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে তাদের শিক্ষক উজ্জ্বল মজুমদারের নিকট অভিযোগ করে। উজ্জ্বল মজুমদার ক্ষেপে ওই শিক্ষককে দেখে নেওয়ার হুমকি দেন। তারই জের ধরে গতকাল ১৮ নভেম্বর বিকাল ৫টার দিকে শ্রীপতি মন্ডল কে ফোনে মান্দিয়াপাড়া বটতলা বাজারে ডেকে নিয়ে মারধোর সহ কাঁমড়িয়ে মারাত্মক জখম করেন মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল মজুমদার। আহত শ্রীপতি মন্ডলকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে ।
বিষয়টি নিয়ে উজ্জ্বল মজুমদারের সাথে কথা হলে তিনি জানাণ আমার স্কুলের ছাত্রছাত্রীদের ঘাড় ঘুরাতে দেয়নাই। শুধু তাই নয় তাদের কথাবলার সুযোগ দেয় নাই শ্রীপতি। এ নিয়ে শ্রীপতির সাথে কথা হলে সে উত্তেজিত হয়ে পড়ে। এর এক পর্যায়ে মারামারি হয়। আমারো তো কেটে গিয়েছে ।আমিতো মামলা করি নাই।
এ ব্যাপারে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগসহ থানায় মামলা দায়ের হয়েছে। আহত শ্রীপতি মন্ডল শালিখা উপজেলার চতিয়া গ্রামের মৃত ফনী ভূষন মন্ডলের পুত্র ও উজ্জ্বল মজুমদার একই উপজেলার গোবিন্দপুর গ্রামের বিষ্ণুপদ মজুমদারের পুত্র। মামলার দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই ফরিদুজ্জামান জানান মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
