ঢাকাঃ বার্ষিক প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকের উপর ভিত্তি করে প্রকাশিত বিশ্ব সেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় শিক্ষক এবং এক শিক্ষার্থী।
বুধবার (০৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে এ তালিকা প্রকাশ করে।
তালিকায় স্থান পাওয়া জাবির শিক্ষক-শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. এ. মামুন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইব্রাহিম খলিল, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক এম শামীম কায়সার, রসায়ন বিভাগের অধ্যাপক এনামুল হক, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আল-জামান এবং পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মোহাম্মদ এ মামুন।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রেরিত এক বার্তায় উপাচার্য অধ্যাপক নূরুল আলম তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বিশ্বসেরা টু পার্সেন্ট বিজ্ঞান গবেষকের তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষক এবং ১ জন শিক্ষার্থী স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষ আনন্দিত। এর ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সম্মান বৃদ্ধি পেয়েছে। এই স্বীকৃতি অর্জনে শিক্ষক ও গবেষকগণ অনুপ্রাণিত হবেন বলে আশা করছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
