এইমাত্র পাওয়া

ডোমারে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভিডিও ভাইরাল!

নীলফামারীঃ জেলার ডোমার পৌরসভার ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ফারুক হোসেনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

আলমগীর কবির নামের এক ব্যাক্তির ফেসবুক আইডিতে শেয়ার করা এক মিনিট ৪সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, রাতে খোলা মাঠের রাস্তায় অন্ধকারের মধ্যে এক যুবক প্রধান শিক্ষক ফারুক হোসেনের কোমড়ের বেল্ড ধরেছে আর একজন তাকে জিজ্ঞেস করছে। অপর একজন ভিডিও ধারণ করছেন।

এরপর ৪০সেকেন্ডের আরেকটি ভিডিওটিতে দেখা গেছে একটি ঘরের মধ্যে প্রধান শিক্ষক ফারুক হোসেন একখানা কাগজে লেখা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিচ্ছেন। সেখানে তিনি বলেন আমি ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক। আমি আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা ইয়াসমিনের বাসায় রাত ১১টার দিকে ঢুকি এবং রাত ৩টার সময় বের হলে এলাকার কতিপয় যুবকের সাথে দেখা হয় এবং তাদের সাথে পরিচিতি হই। তারা আমাকে ক্ষমা করে। পরবর্তীতে আমি আর এরকম কাজ কোনদিন করবো না। কোন আর্থিক লেনদেন হয়নি।

বিষয়টি নিয়ে শিক্ষক সমাজেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক ফারুক হোসেন মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন সন্ধায় বিষয়টি নিয়ে কথা হবে। এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রুহুল আমিন বলেন, ওই রাতে রাস্তায় কয়েকজন যুবক প্রধান শিক্ষককে আটক করে তার কাছে জোর পূর্বক জবানবন্দি আদায় করে ভিডিও ধারণ করেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক ৪ জন যুবক রতন, সাজু, চঞ্চল ও আলমগীর হোসেনের নামে আদালতে মামলা করেছেন। মামলাটি ডিবির কাছে তদন্তাধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.