এইমাত্র পাওয়া

ফিলিপাইনে শিক্ষকের এক চড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকাঃ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পূর্বে অবস্থিত অ্যান্টিপোলো সিটিতে শিক্ষকের চড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ফিলিপাইন নিউজ এজেন্সির খবরে জানা গেছে, পেনাফ্রান্সিয়া এলিমেনটারি স্কুলের গ্রেড-৫-এ পড়ুয়া শিক্ষার্থী ফ্রান্সিস জে গুমিকিব। গত ২০ সেপ্টেম্বর কিছু সহপাঠী উত্ত্যক্ত করায় ফ্রান্সিস অভিযুক্ত নারী শিক্ষকের কাছে নালিশ দিতে গিয়েছিল। পরে ওই শিক্ষক ফ্রান্সিসের কলার ধরে ও চুল ধরে টেনে নিয়ে কানে চড় মারেন।

ভুক্তভোগীর স্বজনরা জানান, মৃত্যুর আগে ফ্রান্সিস জানিয়েছিল যে তার কানে চড় মেরেছেন শিক্ষক। এ ঘটনার এক সপ্তাহ পর ফ্রান্সিসের কান ও মাথা ব্যথা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে দেখা গেছে, ওই কিশোরের মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।

ফ্রান্সিসের এক সহপাঠী জানিয়েছে, কিছু সহপাঠী উত্যক্ত করায় ফ্রান্সিস অভিযুক্ত নারী শিক্ষকের কাছে নালিশ দিতে গিয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

অ্যান্টিপোলো সিটির পুলিশ প্রধান লেফট্যানেন্ট কর্নেল রায়ান মংডু বলেছেন, তারা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট পেলে ওই শিশুর মৃত্যুর কারণ জানা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.