বাকেরগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা

বরিশালঃ জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভায় অবস্থিত জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডারের নামের হোটেলের তিন কর্মচারীকে মারধরের অভিযোগ কলেজ শিক্ষক জাকির জোমাদ্দারের বিরুদ্ধে আজ মঙ্গলবার ৪ অক্টোবর বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেছেন হোটেল মালিক শুভ সাহা। যাহার মামলা নং – ৩/২৩।

মামলা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডার ও রেস্টুরেন্টে জাকির জোমাদ্দার সন্ধ্যা ছয়টায় , নাস্তা খেতে যায়, দোকানের কর্মচারীর নিকট তিনি আলুর চপ ও পেঁয়াজু দেয়ার জন্য বলে, কর্মচারী তাকে তার অর্ডার করা খাবার দিয়ে চলে যায় ,খাওয়ার শেষের দিকে, কর্মচারীকে ডাকদেন কর্মচারী গিয়ে জিজ্ঞেস করেন স্যার কিছু প্রয়োজন, সে বলেন তোর ম্যানেজারকে ডাক, তার কথামত কর্মচারী ক্যাশ কাউন্টরে গিয়ে ম্যানেজারকে বলেন স্যারে নাস্তা খাইতে আছে সে আপনাকে ডাকতেছেন কর্মচারীর কথা অনুযায়ী ম্যানেজার সেখানে উপস্থিত হন তাঁকে জিজ্ঞেস করেন স্যার কোনো সমস্যা এই কথা জিজ্ঞেস করার সাথে সাথেই ম্যানেজারের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করে ম্যানেজারকে মারধর করে হত্যা উদ্দেশ্যে গলা চেপে ধরে ও দেয়ালের সাথে মাথায় আঘাত করতে থাকেন। ম্যানেজারকে মারধর করতে দেখে রেস্টুরেন্টের কর্মচারী এগিয়ে আসলে তাদের চেয়ার দিয়ে পিটিয়ে মারধর করে ও জবাই করবে বলে হুমকি দিয়ে রেস্টুরেন্টের ভিতর থেকে বাহিরে বের হয়ে সামনে এসে হোটেলের কারিগর খাবার প্রস্তুতকারীকেও মারধর করে রাস্তার উপরে চেপে ধরেন।

মামলা সূত্রে আরো জানা যায়, জাকির জোমাদ্দার একটি বেসরকারী কলেজর আই. সি. টি. শিক্ষক। নিজেকে প্রফেসর ও সাংবাদিক পরিচয় দিয়ে আসেন দীর্ঘদিন থেকে। তার বাকেরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মহিলা মাদ্রাসা রোডে প্রফেসর ভবন নামে একটি ভবন রয়েছে। এই কথিত প্রফেসর জাকির জোমাদ্দার জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডারের গিয়ে দুই দিন নাস্তা খেয়ে টাকা না দিয়ে উল্টো টাকা দাবি করেন।

এ বিষয়ে, জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডারের মালিক শুভ সাহা বলেন আমার আরেকটি হোটেল আছে এক‌ই নামে পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহেবগঞ্জ সাবরেজিস্টার সংলগ্নে। সাহেবগঞ্জ হোটেলটি আমি পরিচালনা করি, আর বন্দরে যে হোটেলটি রয়েছে সেটা ম্যানেজার দিয়ে পরিচালনা করাই। ম্যানেজার আমাকে জাকির জোমাদ্দার সম্পর্কে কিছুদিন আগে বলেছেন। তখন বিষয়টি আমি গুরুত্ব দেয়নি। সে একজন শিক্ষক তার মতো লোক একাজ করতে পারে না, দ্বিতীয় দিন ম্যানেজার আবার আমাকে বলে ম্যানেজারের কথা শুনে হতভম্ব হয়ে যাই, পরে চিন্তা করি আমি যেহেতু এই হোটেলে সময় দিতে পারি না, সাহেবগঞ্জের হোটেল পরিচালনার জন্য, এছাড়াও ভালো মন্দ বিষয় আছে ভেবে দোকানে সিসি ক্যামেরা বসানোর উদ্যেগ নেই। গত সপ্তাহে দোকানে সিসি ক্যামেরা বসানো হয়। এরিমধ্যে গতকাল সোমবার ৩ অক্টোবর সন্ধ্যা নাস্তা খেতে এসে ঝামেলা সৃষ্টি করে। আমার হোটেলে কর্মরত তিন কর্মচারীকে মারধর করে। শুভ সাহা আরো বলেন ম্যানেজারের কথাই সঠিক, সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্পষ্ট বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে চাঁদার টাকা না দেয়ার কারণে ম্যানেজারের উপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন, যাহা সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে।

এ বিষয়ে জাকির জমাদ্দারকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মামলার বিষয়ে বাকেরগঞ্জ থানা ওসি তদন্ত মোস্তফা জানান, জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডারের তিন কর্মচারীর উপর হামলার ঘটনায় কলেজ শিক্ষক জাকির জোমাদ্দারের বিরুদ্ধে থানায় একটি মামলা এজাহার হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.