এইমাত্র পাওয়া

৫ কোটি ৩৪ লাখ পাঠ্যপুস্তক কিনবে সরকার

ঢাকা: বিনামূল্যে শিক্ষার্থীদের দেওয়ার উদ্দেশ্যে ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল স্তরের অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির জন্য পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি পাঠ্যপুস্তক কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকা।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৩তম সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জন্য ২০২৪ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক অষ্টম শ্রেণি, দাখিল স্তরের অষ্টম শ্রেণি ও কারিগরি অষ্টম শ্রেণির পাঁচ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১টি বিনামূল্যের পাঠ্যপুস্তক ১৯৮ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, ৯ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য ৯৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৯৫৩ টাকা দিয়ে ৩ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৩৯টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য ১৮০ কোটি ২ লাখ ৯৫ হাজার ৩৭১ টাকায় চার কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৭টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.