ঢাকাঃ শব্দ দূষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ঢাকা শহরকে শব্দহীন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
কর্মসূচি সফল করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, সব ধরনের পরিবহন ও নির্মাণ সমিতি, বিআরটিএ, মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পুলিশ বিভাগ এবং স্কাউটসহ সংশ্লিষ্ট সবার সহায়তা নেয়া হবে।
ঢাকা শহরের ১০টি গুরুত্বপূর্ণ স্থানে ঐদিন সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ ক্যাম্পেইন চালানো হবে। উচ্চ শব্দ সৃষ্টিকারীদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হবে। পরে ১০টা হতে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন থাকবে ঢাকা শহর।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব মো. মিজানূর রহমান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
