বাগেরহাটঃ জেলার মোড়েলগঞ্জ উপজেলার বনগ্রাম বহরবৌলা এলাকায় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্লাস রুমে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় সহকারী শিক্ষক গ্রেফতার হয়েছেন।
মেয়েটির পিতার দায়ের করা মামলায় গ্রেফতার সহকারী শিক্ষক দুলাল কৃষ্ণ হালদারকে (৫৭) পুলিশ আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে ঘটনা বিষয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বহরবৌলা গ্রামের পুটিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল হালদারকে এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকরা অবরুদ্ধ করে রাখে।
এ খবর পেয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিক্ষককে হেফাজতে নেয়। পরে ঘটনার সত্যতা পেয়ে এক পর্যায়ে মেয়েটির পিতা স্থানীয় কাঠ মিস্ত্রি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ১০ ধারায় সহকারী শিক্ষক দুলাল কৃষ্ণ হালদারকে আসামি করে একটি মামলা করেন।
মেয়েটির পিতা জানান, শুধু আমার মেয়ে নয় ওই শিক্ষক বিগত দিনে একাধিক মেয়েকে যৌন হয়রানি করেছে। আমার মেয়ের সাথে এ ঘটনা জানতে পেরে আমরা প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্থ করলেও কোনো ব্যবস্থা নেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
