এইমাত্র পাওয়া

বিশ্ব শিক্ষক দিবস নিয়ে লিখুন শিক্ষাবার্তা’য়

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রতি বছরের মতো এবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপিত হবে বাংলাদেশসহ বিশ্বের শতাধিক দেশে। শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর, জ্ঞানের ফেরিওয়ালা।

শিক্ষক দিবসেও আমরা আপনাদের লেখা প্রকাশ করতে চাই। শিক্ষকদের নিয়ে আপনার গল্প, শিক্ষকের একটি কথায় জীবনের মোড় বদলে যাওয়ার গল্প, শিক্ষককে নিয়ে স্মৃতিচারণা, শিক্ষককে নিয়ে মজার অভিজ্ঞতা, শিক্ষার্থীদের ওপর শিক্ষকের প্রভাব, শিক্ষার্থী–শিক্ষক সম্পর্কসহ নানা বিষয়ে নিজের লেখা পাঠাতে পারবেন।

পাঠানো লেখার মধ্য থেকে বাছাই করা লেখা প্রকাশ করা হবে শিক্ষাবার্তা’র লিড নিউজে। লেখার সঙ্গে শিক্ষক ও লেখকের ছবি দেবেন। আর লেখার শিরোনামের ওপর ‘শিক্ষক দিবসের লেখা’ শব্দটি লিখবেন। লেখা পাঠানোর ঠিকানা shikshabarta@gmail.com

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.