এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ‘গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা-২০২৩। আগামী রবিবার (১লা অক্টোবর) দুপুর ২টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মশালা উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল, যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বুরো চিফ হোসাইন শাহীদ, সময় টেলিভিশনের ময়মনসিংহ বুরো চিফ সাদিকুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রথম আলোর সাংবাদিক জনাব শাহাদুজ্জামান সাগর।
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি ফাহাদ বিন সাঈদ এবং সঞ্চালনায় করবেন সাধারণ সম্পাদক আহসান হাবীব রিয়াদ। এছাড়া কর্মশালায় সাংবাদিক সমিতির সদস্য এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখে তিনদিন ব্যাপী গণমাধ্যমে লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালা উপলক্ষে অনলাইন রেজিষ্ট্রেশন শুরু করা হয় এবং সাংবাদিকতায় আগ্রহী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে স্বতঃস্ফূর্ত রেজিষ্ট্রেশনের মাধ্যমে আগ্রহ প্রকাশ করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
