এইমাত্র পাওয়া

সমাপনী পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর দ্বিতীয় দিনের বাংলা পরীক্ষায় ১ লাখ ৪৫ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তাদের মধ্যে প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত ছিলো ৯৮ হাজার ৯১০ জন এবং ইবতেদায়ি সমাপনীতে অনুপস্থিত ছিলো ৪৬ হাজার ৬০৮ জন।

সোমবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুপস্থিতের মধ্যে ঢাকা বিভাগে ২৮ হাজার ১৬৭ জন, চট্টগ্রামে ১৭ হাজার ৯২৪, রাজশাহীতে ৯ হাজার ৪৪৬, বরিশালে ৫ হাজার ২১১, সিলেটে ৯ হাজার ১৬১, রংপুরে ১৩ হাজার ৯২২ এবং ময়মনসিংহে ১০ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী রয়েছেন।

এছাড়া দেশের বাইরে ৪৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে জানানো হয়েছে।

এদিকে, ইবতেদায়ি পরীক্ষায় রাজশাহীতে ৪ হাজার ৭৮৫ জন, খুলনায় ৪ হাজার ২১৪, ঢাকায় ৬ হাজার ৮৫৩, চট্টগ্রামে ৯ হাজার ১৯৪, বরিশালে ৬ হাজার ৫৪৬, সিলেটে ১ হাজার ৯৯০. রংপুরে ৭ হাজার ৫৭২ এবং ময়মনসিংহে ৫ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া রংপুর বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.