এইমাত্র পাওয়া

মহৎ মনের মানুষই অন্যকে সংবর্ধিত করতে পারে- সাজ্জাদুল হাসান

 তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি।।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারে কৃষি অর্থনীতি গ্রাজুয়েটদের  অন্তর্ভূক্তিতে অবদান রাখায় বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের পক্ষ থেকে সোমবার বিকাল সাড়ে ৪ টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান । অনুষ্ঠানে প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ^্িদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়া কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় অনুভূতি ব্যক্ত করে সাজ্জাদুল হাসান বলেন, ক্যাডার সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে যে উচ্ছ্বাস দেখছি তা আমাকে মুগ্ধ করেছে। মহৎ মনের মানুষই অন্যকে সংবর্ধিত করতে পারে। শিক্ষকেরা আমাকে সংবর্ধিত করে মহৎ মনের পরিচয় দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ^বিদ্যালয়ের শিক্ষাকে আরো এগিয়ে নিতে ও গতিশীল করতে কোর্স কারিকুলাম আপডেট করতে হবে। যুগের সাথে পড়াশুনায় পরিবর্তন আনতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন, পড়ালেখা করতে হবে। পড়ালেখার কোন বিকল্প নেই। নিজেদেরকে চর্চা করার মাধ্যমে আরো বিকশিত করতে হবে।

উল্লেখ্য, গত ০৪ নভেম্বর বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে সহকারী পরিচালক অথবা কৃষি বিপণন কর্মকর্তা পদে ক্যাডার সার্ভিস চালুর  তথ্য প্রকাশিত হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.