এইমাত্র পাওয়া

একাদশে ভর্তিতে কোন কলেজে কত খরচ

ঢাকাঃ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে একাদশে ভর্তির বেতন-ভাতা ও খরচ বিষয়ে জানানো হয়েছে। এতে শিক্ষার্থীদের অক্টোবর থেকে মাসিক বেতন দেওয়ার বিষয়টি জানানো হয়।

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৩ অনুসারে অক্টোবর থেকে বেতন কার্যকরে দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কলেজ ফির বিষয়ে এতে জানানো হয়, শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মহানগরে পাঁচ হাজার টাকা সেশন চার্জ ও ভর্তি ফি দিতে হবে। অন্য মহানগর এলাকায় তিন হাজার, জেলায় দুই হাজার ও উপজেলায় দেড় হাজার টাকা ভর্তি ফি দিতে হবে।

এমপিওভুক্ত নয়, এমন শিক্ষাপ্রতিষ্ঠান বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি কত নেয়া হবে, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সাড়ে সাত হাজার ও ইংরেজি ভার্সনে সাড়ে আট হাজার টাকা নেওয়া যাবে।

অন্যান্য মহানগরে বাংলা ভার্সনে পাঁচ হাজার ও ইংরেজি ভার্সনে ছয় হাজার, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে তিন হাজার ও ইংরেজি ভার্সনে চার এবং উপজেলায় বাংলা ভার্সনে আড়াই ও ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা নেওয়া যাবে বলে জানানো হয়।

এদিকে শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির সর্বশেষ ফল অনুযায়ী ১২ হাজার ৫৯৩ শিক্ষার্থী কলেজ পাননি। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ শিক্ষার্থী রয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.