এইমাত্র পাওয়া

দেশের বাজারে স্বর্ণের দাম কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রেকর্ড দাম হওয়ার পর দেশের বাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে ৯৮ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনা

আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৬৮ হাজার ১১৮ টাকা করা হয়েছে। স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি এক হাজার ৭১৫ টাকা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.