এইমাত্র পাওয়া

মেহেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা ছাবিনা

রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ  জেলার গাংনী উপজেলার দূর্লভপুর দক্ষিণ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা-ছাবিনা ইয়াসমিন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ এ গাংনী উপজেলার গণ্ডি পেরিয়ে মেহেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ।

তিনি তাঁর একান্ত নিষ্ঠা,অধ্যবসায়,পেশার প্রতি গভীর শ্রদ্ধা ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এবার উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে ,তিনি ২০১৮ সালেও গাংনী উপজেলার ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার মর্যাদা লাভ করেছিলেন। দূর্লভপুর দক্ষিণ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি প্রত্যন্ত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী অধ্যুষিত গ্রাম। তিনি দশ মাস হলো উক্ত বিদ্যালয়ে বদলী হয়ে কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সাথে আন্তরিক যোগাযোগের মাধ্যমে বিদ্যালয়টির মান উন্নয়নে যথেষ্ঠ সহায়ক ভূমিকা পালন করে চলেছেন বলে এলাকাবাসী জানান। তিনি প্রমাণ করেছেন একজন শিক্ষকের জন্য বিদ্যালয় কোন পরিচয় হতে পারেনা। প্রতিভাকে ঢেকে রাখা যায় না।তিনি করোনাকালীন সময়ে অনলাইনে অনেকগুলো ক্লাস পরিচালনার পাশাপাশি নিজ উদ্যোগে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করেন। যাদের অনুপ্রেরণায় তাঁর এই অর্জন আগামীতে সকলের সহযোগীতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন সক্রিয় যোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট,আধুনিক জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন। অত্যন্ত ভাল শিক্ষক হিসেবে পরিচিত সাবিনা ইয়াসমিন আইসিটিতে ও অত্যন্ত দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত প্রাথমিকের সকল শিক্ষকদের কাছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.