নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বরিশাল বোর্ডের মেধাবৃত্তি পেয়েছে ১১৯ শিক্ষার্থী। সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। মেধা এবং সাধারণ মিলে সর্বমোট ১ হাজার ৫১৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। ২০২৩ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ২০২৫ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবেন।
বৃত্তি প্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এ বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
