নিজস্ব প্রতিবেদক, শেরপুরঃ জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম মডেল কলেজের ৫০ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
রবিবার দুপুরে কলেজটির উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের অর্থায়নে এই বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করতে এই অর্থায়ন করেন আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম বলেন, শিক্ষার প্রতি আগ্রহী করতে এই বৃত্তি। আমি চাই আজকে শুধু এই ৫০ জন শিক্ষার্থী নয় আগামী বছর এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীই মেধার ছোঁয়ায় বৃত্তি পাক।
আরও পড়ুনঃ ঝিনাইগাতীবাসীর ৫২ বছরের আক্ষেপ কী পূরণ হবে ?
তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮টি লক্ষ্যের মধ্যে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অগ্রগণ্য হিসেবে প্রতিষ্ঠিত। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হবে আনন্দনিকেতন, সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। তাই জোর দিয়ে বলা যায়, বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের আসল কারিগর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়ায় জনগণের ভোটে আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে এই প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্তি করা হবে জানিয়ে তিনি বলেন, নন এমপিও প্রতিষ্ঠানে শিক্ষকরা বেতন ছাড়া যে কষ্ট করে পাঠদান করাচ্ছেন তা কষ্টের। এই কষ্ট আগামীতে আর থাকবে না। শিক্ষকদের কষ্ট লাঘব করতে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্তি করতে যা যা করা লাগবে আমি সেই প্রচেষ্টা করব।
আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ মো. ইমরুল কায়েসের সভাপতিত্বে ও কলেজের অফিস সহকারী মো. আহসান কবীরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সহধর্মিণী ছাবিনা ওয়ারেজ পলি, নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী ফর্সা, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ছামিউল হক রনি প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
