এইমাত্র পাওয়া

গাংনীতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে মতবিনিময়

মেহেরপুর জেলা প্রতিবেদকঃ   জেলার গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে রবিবার বিকালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ও অভিভাবক রফিকুল আলম বকুলের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল রাজু আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নুতন শিক্ষাক্রমের মাস্টার ট্রেইনার কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কলেজ শাখার একাডেমিক প্রধান হাসানুজ্জামান, মাধ্যমিক শাখার একাডেমিক প্রধান এমদাদুল হক,প্রাথমিক শাখার একাডেমিক প্রধান আরজুল্লাহ, গণিত শিক্ষক মিজানুর রহমান ও ইংরেজি শিক্ষক আলমগীর হোসেন।

অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মকছেদ আলী, মিরতাল হোসেন, মনিরুজ্জামান,শিরিনা আক্তার ও জবা খাতুন। অভিভাবকরা নুতন শিক্ষাক্রমের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সন্ধানী স্কুল কর্তৃপক্ষ ও মাস্টার ট্রেইনার কামরুজ্জামান লিটন অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষাক্রমের ভাল দিক ও সুবিধা নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে মতবিনিময় সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রধান বক্তা কামরুজ্জামান লিটন অভিভাবকদের নুতন শিক্ষাক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও অভিভাবকদের সহযোগীতা কামনা করেন।

সভাপতির বক্তব্য রফিকুল আলম বকুল বলেন, নুতন শিক্ষাক্রম স্মার্ট বাংলাদেশ গড়তে ও টেকসই ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরী করবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলবে। তিনি শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় করে বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য যে মেহেরপুর জেলার অন্যতম ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ইতিমধ্যে সুনাম কুড়েয়েছেন। শিক্ষা ও সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ জেলায় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। প্রায় তিনশত অভিভাবকের উপস্থিতিতে এ ধরণের মতবিনিময় সভা আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষ কে অভিনন্দন জানানো হয় অভিভাবকের পক্ষ থেকে। ভবিষ্যতে আরও এ ধরনের পৃরগাম করার জন্য আহবান জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.