এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ সামাজিক বিজ্ঞান অনুষদের পাদদেশে বসেছিল এক আজব প্রতিযোগিতা। চারদিকে যেন হৈহৈ কান্ড আর রৈরৈ ব্যাপারের মতোই। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যেন মিলনমেলা।
বলছিলাম ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশন (KDSA) -এর উদ্যোগে ফুচকা কনটেস্টের কথা। শুনতে অদ্ভুত মনে হলেও আজ ২৪ সেপ্টেম্বর (রবিবার) নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।
রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বললেই শুরু হচ্ছে গাপুসগুপুস ফুচকা খাওয়া। যে সবার আগেই খেয়ে শেষ করতে পারবে তিনিই হবেন বিজয়ী। পাবেন মোবাইল ফোনসহ আর্কষণীয় গিফট।
মোট ৪ রাউন্ড শেষে স্বল্প সময়ে নির্ধারিত সংখ্যক (৩৬ পিচ) ফুচকা খেয়ে শেষ করে বিজয়ী হয়েছে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২০২২ বাইজিদ আজাদ শাকিল।
কনটেস্টে জাজ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার এবং নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক হিরোক মুসফিক। কনটেস্টটি খুলনা ডিভিশনের বিভিন্ন জেলা হতে আগত শিক্ষার্থীদের দ্বারা পরিচালনা করা হয়। কনটেস্টেটে সভাপতিত্ব করেন খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি জনাব ইনামুল বারী এবং সঞ্চালনা করে সাদাদ শুভ। অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলো মো. তানভীর হাসান।
বিজয়ী বাইজিদ আজাদ বলেন, খুলনার এই আয়োজন অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় শেষ হয়েছে। সবাই আমরা উপভোগ করেছি। খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর আয়োজন করার জন্য। সেই সাথে প্রতি বছর এই আয়োজনের ধারা অব্যহত রাখার অনুরোধ রইলো।
সভাপতি ইনামুল বারী সার্বিক আয়োজন নিয়ে বলেন, আমাদের খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এতো পরিশ্রম করে সফল আয়োজন করার জন্য। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করতে পেরেছি জন্য ভালো লাগছে। খুলনা ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশন সর্বদাই এমন ভিন্নধর্মী আয়োজন করে। সকলের প্রতি কৃতজ্ঞতা।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমাদের খুলনার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যে এতো অল্প সময়ে এতো সফল এবং চমৎকার আয়োজন করতে পারে এটা সত্যিই প্রশংসার দাবিদার। তাদের এই আয়োজনে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা বজায় থাকুক।
উল্লেখ্য, কনটেস্ট প্রায় ৪০০ জন অংশগ্রহণ করে। মোট ৩০ টি রাউন্ডে কনটেস্টটি সম্পন্ন হয়। কনটেস্টে নারী ও পুরুষ ক্যাটাগরিতে যথাক্রমে ১ম সাজিদ(philosophy 2021-22), ২য় আশিক(MGT 2021-22) এবং ১ম ইসরাত(Anthropology 2020-21 ২য় তনু( English 2021-22) ৩য় নুসরাত(FOCLOR 2021-22) ৩য় হিমি(Eng 2020-21)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
