নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে ২০২৪ সালের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশে সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ শেষ করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ বিস্তারিত তথ্য যথাসময়ে বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
