নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক উচ্চ শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি স্কুল-কলেজে কর্মরত ২৯৩ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন। তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর। গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৫৬ জন কর্মচারীকে অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-হিসাব সহকারী ও অফিস সহকারী-কাম-হিসাব সহকারী, অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্রেড-১৬ পদে পদোন্নতি দেয়া হয়েছে।
আর গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৩৭ জন কর্মচারীকে হিসাব সহকারী, স্টোর কিপার, ক্যাশিয়ার, স্টোর কিপার কাম ক্যাশিয়ার, ভান্ডার রক্ষক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার তাদের পদোন্নতির আলাদা আদেশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার ও বুধবার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার থেকেই তাদের পদোন্নতি কার্যকর হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
