এইমাত্র পাওয়া

৪র্থ গণবিজ্ঞপ্তি: ২৭ হাজার প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২,৪৮০জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত ২৭ হাজার ৭৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বুধবার রাতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ পত্র প্রকাশ করেছে এনটিআরসিএ।আগামী ১৯ অক্টোবরের মধ্যে হবু শিক্ষকদের চূড়ান্ত সুপারিশ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।

জানা গেছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩,৬০৭জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং অবশিষ্ট ১৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায়,বয়স ৩৫ বছর অতিক্রম করায়,নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায়, মামলার স্থগিতাদেশ থাকায়,ইত্যাদি কারনে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি।

সুপারিশকৃত ২৭,০৭৪ এর মধ্যে,কলেজ ও স্কুলে-১৩,৭০৫, মাদ্রাসায়- ১১,২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১৫৮৩, সংযুক্ত মাদ্রাসায় ৬২১ জন। সুপারিশকৃত ২৭,০৭৪ জনের মধ্যে পুরুষ ১৮,১৯২, মহিলা ৮,৮৮২। মহিলা কোটা-৬,১৭৬জন। সুপারিশকৃত ২৭,০৭৪ জন প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। ফলাফল এনটিআরসিএ-র ওয়েবসাইটের লিংকে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.