এইমাত্র পাওয়া

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইসিএবি’র ক্যারিয়ার কর্মশালা

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর উদ্যোগে বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় হিসাববিজ্ঞান পেশার সর্বোচ্চ পর্যায় হিসেবে ঈঅ এর গুরুত্ব,এই ডিগ্রি অর্জনের উপায় ও পদ্ধতি বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয় শিক্ষার্থীদের।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর. আইসিএবি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ইয়াসিন মিয়া, এফসিএ; সহ-সভাপতি (ঙগঝ, ওঈঅই) এমবিএম লুৎফুল হাদী, এফসিএ; আইসিএবি’র সাবেক সহ সভাপতি এন কে এ মোবিন, এফসিএ ও মোহাম্মদ ফোরকান উদ্দীন, এফসিএ, আইসিএবি’র সিইও শুভাশিস বোস, আইসিএবি’র সাধারণ সম্পাদক-ডিআরসি মো. হাবিবুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। এসময় বিভাগের অন্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজন সম্পর্কে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত লক্ষ্য নির্ধারণে অত্যস্ত গুরুত্বপূর্ণ এই কর্মশালায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বর্তমান ছয়টি ব্যাচের মোট ৩০০ শিক্ষার্থী অংশগহণ করেছেন। এই কর্মশালার মাধ্যমে চার্টার্ড একাউন্ট্যান্সি বিষয়ে শিক্ষার্থীরা আরো বেশি জানতে পেরেছে এবং হিসাববিজ্ঞান পেশায় তাদের অংশগ্রহণ আরো বৃদ্ধি ও সফল হবে।

এছাড়া আইসিএবি প্রতিনিধিবর্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য বলেন, পরিবর্তনশীল এই যুগের চ্যলেঞ্জ মোকাবিলায় ছাত্রছাত্রীদের আরও দক্ষ হতে হবে এবং সেক্ষেত্রে আইসিএবি সহযোগী হতে পারে। তিনি নিকট ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রতিনিধিবর্গ সংশ্লিষ্ট অনুষদ ও উপাচার্য দপ্তর ঘুরে দেখেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.