এইমাত্র পাওয়া

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ

নাটোরঃ জেলায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মঙ্গলবার দিনভর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়াম এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামিউল আমিনের সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নাছের ভুইঞা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকগণ এবং মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন, মাদক দ্রব্য অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মাদ লুৎফর রহমান প্রমুখ।

এসময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন এবং সকলকে মাদক বিরোধী আন্দোলনে এক সাথে যুক্ত হয়ে কাজ করার আহবান জানান তারা।

পরে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুইঞা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.