শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি খাতের বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটিতে ফার্মাসি ল্যাবে সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: সাউথইস্ট ইউনিভার্সিটি।
বিভাগ: ফার্মাসি ল্যাব।
পদ: ল্যাব সহকারী।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: বি.ফার্ম (অনার্স) / বিএসসি রসায়ন/ জীববিজ্ঞান/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজিতে। তবে কোনো পরীক্ষায় ৩য় শ্রেণি বা সিজিপিএ ২.৭৫-এর নিচে থাকা প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার বিষয়ে দক্ষতা। পরিশ্রমী ও দীর্ঘ সময় কাজ করতে অভ্যস্ত। চ্যালেঞ্জ গ্রহণ এবং চাপের মধ্যে কাজ করতে ইচ্ছুক।
কাজের ধরন: পরীক্ষাগারের গুণমান নিশ্চিতকরণ। পরীক্ষাগারের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, রেকর্ডিং এবং তথ্য বাছাই। ল্যাবরেটরির সমস্ত বিকারক এবং সরবরাহ নিশ্চিত করা। পরীক্ষাগারে সঠিক স্টোরেজ এবং ব্যবহার নিশ্চিত করা।
অভিজ্ঞতা: প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আকর্ষণীয় বেতন দেয়া হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, চিকিৎসা পরিষেবাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: ২০-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২৩
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
