ঢাকাঃ পর্তুগালে সেপ্টেম্বরে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিশু-কিশোর। লম্বা ছুটির পর স্কুলে যাওয়ার সুযোগ পেয়ে খুশি শিশুরা। সন্তানদের পড়াশোনা নিয়ে অনেকটাই দুশ্চিন্তামুক্ত অভিভাবকরাও।
গেল কয়েক বছরের তুলনায় ২০২৩ সালে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসায় পর্তুগালে এসেছেন কয়েকশ’ প্রবাসীর স্ত্রী ও তাদের ১৮ বছরের কম বয়সী সন্তান। আবাসন সমস্যাসহ সম্পূর্ণ নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়ার চ্যালেঞ্জের পাশাপাশি, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল বাচ্চাদের শিক্ষা নিশ্চিত করা।
নতুন আসা অভিবাসীদের জন্য গেল বছরের শেষ সময় থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত ছিল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিভিন্ন প্রক্রিয়া।
সব জটিলতা শেষে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে স্কুল-কলেজগুলোতে শিক্ষার সুযোগ পেয়েছে কয়েকশ’ বাংলাদেশি শিশু-কিশোর।
অনেক শিশুর প্রথমবার স্কুলে যাওয়া, আবার অনেকে পেয়েছে দীর্ঘ বিরতির পর নতুন সহপাঠীদের সঙ্গে নতুন করে ক্লাসে বসার সুযোগ। চমৎকার পরিবেশে শিক্ষার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা। প্রবাসী শিশুদের সঙ্গে নিজেদের বাচ্চাদের শিক্ষাকে ইতিবাচকভাবে নিয়েছে পর্তুগীজরাও।
রাজধানী লিসবন, বন্দরনগরী পোর্তোসহ বাংলাদেশিদের বসবাস থাকা পর্তুগালের ছোট-বড় বিভিন্ন শহরের অনেক স্কুলেই এখন বাংলাদেশি শিক্ষার্থীদের পদচারণা। স্কুলে গিয়েই পর্তুগীজ ভাষায় দক্ষতা বাড়তে শুরু করেছে শিশু-কিশোরদের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
