এইমাত্র পাওয়া

গ্রেড-১২ এর সমতুল্য সনদ পাচ্ছে চট্টগ্রাম সানশাইন কলেজ

ঢাকাঃ  চট্টগ্রাম: ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামের প্রথম ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন গ্রামার কলেজকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান কারিকুলাম গ্রেড-১২ এর সমতুল্য সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর সানশাইন অ্যাডুকেশন বাংলাদেশ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান কারিকুলাম অ্যাডুকেশন এর চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক আদেশে ১৯ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সানশাইন অ্যাডুকেশন বাংলাদেশ-এ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান কারিকুলাম পরিচালিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ের (গ্রেড-১২) সনদ অর্জনকারীদের ঢাকা শিক্ষাবোর্ড হতে সমতুল্য সনদ প্রদান কার্যক্রম গ্রহণ করা হবে।

সানশাইন গ্রামার স্কুল ও কলেজের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান বলেন, এই সিদ্ধান্ত সময়োপযোগী। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে এ শিক্ষাপ্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সানশাইন গ্রামার এর শিক্ষার্থীরা আজ দেশ ও দেশের বাইরে তাদের স্ব স্ব ক্ষেত্রে ব্যাপক সফলতার স্বাক্ষর রেখেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.