এইমাত্র পাওয়া

ডেঙ্গুতে মৃত্যু ৮০০ ছাড়ালো

নিউজ ডেস্ক।।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে ৮০৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৫৯৮ জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় পাঁচ জন এবং ঢাকার বাইরে ৯ জন চিকিৎসাধীন ছিলেন। আর নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৮৮১ জন ঢাকার এবং ঢাকা শহরের বাইরে ১ হাজার ৭১৭ জন।

অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৩৩০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৪ হাজার ২০৮ জন, আর বাকি ৬ হাজার ১২২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.