এইমাত্র পাওয়া

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটিতে বিলিং সহকারী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র সিলেটে বসবাসকারী নারী প্রার্থীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১

পদ: বিলিং সহকারী (কাজ নাই, মজুরী নাই)।

পদসংখ্যা: ১১ টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যুনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা জিপিএ-৫ এর মধ্যে ৩ থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে ন্যুনতম ১০ শব্দ ও ৩০ শব্দ তৈরিতে সক্ষম হতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও গাণিতিক জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

বেতন: যেদিন কাজ থাকবে সেদিন আটশত টাকা দেয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: সিলেট।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা এই লিংক থেকে বিস্তারিত জানতে ও আবেদন পত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, গোটাটিকর, কদমতলী, সিলেট।

আবেদন ফি: জেনারেল ম্যানেজার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বরাবর ১০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ সময়: ৯ অক্টোবর ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.