এইমাত্র পাওয়া

ভূমিকম্পে কাঁপল ঢাকা

ঢাকাঃ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা। আজ রবিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। গুগল বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। তবে এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

এর আগে, গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এ নিয়ে গত মে মাস থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে পাঁচ বার ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হলো দেশে। এসব ভূমিকম্পের প্রায় প্রতিটিরই উৎপত্তিস্থল ছিল দেশের সীমানার ভেতর বা আশেপাশে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.