অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস: সেই শিক্ষকে বিরুদ্ধে তদন্ত কমিটি

গোপালগঞ্জঃ জেলার সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের স্কুলশিক্ষকের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হবার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটিকেলবাড়ি বাজারের পাশে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসবাস করে আসছেন টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়র সিনিয়র সহকারী শিক্ষক জগদীশ মজুমদার। সেখানে ছাত্রদের একটি আবাসিক হোস্টেলও খুলেছেন তিনি।

সম্প্রতি হোস্টেলর পাশে টিনসেটের একটি ঘরে এক নারীর সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন তিনি। সেই অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও সম্প্রতি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই শিক্ষককে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্তে ম্যানেজিং কমিটির সদস্য রঞ্জন কুমার হীরাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্কুলকর্তৃপক্ষ। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে ওই কমিটিকে প্রধান শিক্ষক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রদ্যুত কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। ওই শিক্ষককে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ম্যানেজিং কমিটির জরুরি সভায় ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.