ঝিনাইদহ: কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ দেওয়া, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ নামে স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠনসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থীসহ ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা।
ব্যানার ফেস্টুন নিয়ে তারা সেখানে অংশ নেন।
এ সময় মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থী আহসান হাবিব, রুবাইয়া নাজনীন রিপা, সুইটি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে সারা দেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার জন্য জানানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
