নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ৬০০ জন পাবে মেধাবৃত্তি এবং ৭৫০ জন সাধারণ বৃত্তি।
রবিবার (৩ সেপ্টেম্বর) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গেজেট বা তালিকা প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেওয়া হবে। বার্ষিক এককালীন দেওয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেওয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
এদিকে, জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যেকোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষাবোর্ড।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
