জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৪র্থ বর্ষের মৌখিক-ব্যবহারিক পরীক্ষার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স (সম্মান) চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় বাড়ানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের অনার্স (সম্মান) চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের অধ্যক্ষদের অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিপূর্বে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা-সংক্রান্ত সব নিয়ম ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক অপরিবর্তিত থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.