কক্সবাজার: জেলায় তন্নী চৌধুরী (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌরসভার বৈদ্যঘোনায় এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম।
নিহত তন্নী ওই এলাকার নেপাল চৌধুরীর মেয়ে ও কক্সবাজার সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, বিকেলে ঘরের ফ্যানের সঙ্গে তন্নীর ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
