নিজস্ব প্রতিবেদক, ফেনীঃ স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে সারাদেশে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছে ম্যাটস শিক্ষার্থীরা।
সোমবার (২৮ আগস্ট) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুই শতাধিক শিক্ষার্থী সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর ম্যাটসের শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। কর্মসংস্থান সৃজন করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করতে হবে। ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স বাতিল ও কারিকুলাম সংশোধন করতে হবে। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন করতে হবে।
অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট চলাকালীন বক্তব্য রাখেন সংগঠক সোহানুর রহমান, আবদুল হাকিম, রাবিনা আক্তার, নাজনীন সুলতানা, আশ্রাফ সোহাগ প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
