নিজস্ব প্রতিবেদক, যশোরঃ এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৫৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন পরীক্ষার্থী। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডের মোট ৫৩৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, কাঙ্খিত ফল না পেয়ে পরীক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেদিনের হিসেব অনুযায়ী, ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানে পাস করেছিলেন।
গত ২৮ জুলাই প্রকাশিত ফল অনুযায়ী, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৬১৭ জন।
যশোর বোর্ডের এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
