চাঁপাইনবাবগঞ্জঃ জেলায় শিক্ষক আজিনুল হক হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের দন্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম।
দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন- মোঃ হুমায়ন (২৫) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর বারোরশিয়া গ্রামের মাজেদ আলীর ছেলে এবং একই গ্রামের ময়েজুদ্দিনের ছেলে আব্দুল বারী(২৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও রাষ্ট্রপক্ষের কৌসুলী রবিউল ইসলাম রবু জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৫ সালের ১৩ নভেম্বর সকাল ৮ টার সময় নিজ বাড়ি থেকে প্রধান শিক্ষক আজিনুল হক স্কুলের মিটিং এ যাবার পথে কষ্টরা মাঠে প্রতিপক্ষ হমায়ন গংরা হাসুয়ার কোপ দিয়ে তাকে গুরুত্বর আহত করে। পরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। পরের দিন এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মোঃ আহসানুল হক ১৮ জনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ৭ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ সাক্ষ্য-প্রমান শেষে আজ দুপুরে বিজ্ঞ বিচারক মোঃ হুমায়ন ও আব্দুল বারীকে উপরোক্ত রায়ে দন্ডিত করেন এবং ১৬ জন আসামীকে বে-কুসুর খালাস প্রদান করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
