ফুলতি পড়াশোনা শেষে শিক্ষক হতে চায়

কুড়িগ্রামঃ প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি ৩২ ইঞ্চি উচ্চতার ফুলতি রাণীকে (২০)। এবার সে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অভাব অনটনের সাথে যুদ্ধ করে চালিয়ে যাচ্ছে পড়াশুনা। সে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙা মডেল কলেজের ছাত্রী।

ফুলতি সদরের ঘোগাদহ ইউনিয়নের শোভনদহ গ্রামে মহেশ চন্দ্রের মেয়ে। কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে মানবিক বিভাগে এইচএসসি পরিক্ষা দিচ্ছে।

জানা গেছে, ফুলতি রানীর শারীরিক উচ্চতা ৩২ ইঞ্চি। অন্যের সহযোগিতায পথ চলতে হয় তাকে। পড়াশোনায় তার প্রচুর আগ্রহ। এমন আগ্রহের কারণে ফুলতী রানীকে পড়াশোনা করাতে পিছপা হননি মা পারুল বালা। ফুলতি’র বাবাও শ্রবন প্রতিবন্ধি। সংসারে উপার্জন করার মত কেউ নেই। অভাবের সংসার। মা অন্যের বাড়িতে ঝি’য়ের কাজ করে চালান সংসার। ছোট ভাই পড়ে দশম শ্রেণিতে।

একদিকে অভাব অন্য দিকে লেখাপড়া করতে গিয়ে শারীরিক প্রতিবন্ধি হওয়ায় সমাজের নানান উপহাস সহ্য করতে হয় তাকে। ফুলতি রানী ২০২১ সালের এসএসসি পরিক্ষায় মানবিক বিভাগে জিপিএ ২.৭১ পেয়ে উত্তীর্ণ হয়।

এ বছর চলমান এইচএসসি পরিক্ষায় ভালো ফলাফলের আশা করছে ফুলতি রানী। তার ইচ্ছে সমাজের বোঝা না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া। অর্থিক সহযোগীতা পেলে সে মাস্টার্স পর্যন্ত পড়তে চায়।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন বলেন, আমার কলেজের এইচএসসি পরিক্ষা কেন্দ্রে ফুলতি রানী পরিক্ষা দিচ্ছে। ফুলতি রানীকে পড়াশোনা চালিয়ে যেতে বিত্তবান ও সরকারি সহযোগিতা করা উচিত।

ফুলতি রানী’র মা পারুল বালা বলেন, আমার খুবই অভাবের সংসার। নাই থাকার ঘর। অনেকে বলে প্রতিবন্ধি মেয়েকে কষ্ট করে লেখাপড়া করে কি লাভ। চাকরি করতে পারবে না, বিয়ে দিতেও পারবে না। মেয়ে শারীরিক প্রতিবন্ধি তাই বলে তো ফেলে দিতে পারি না।

ফুলতি রানী বলেন, আমি প্রতিবন্ধি হলেও এটা আমার কখনও মনে হয় না। তবে সংসারের অভাব অনটন আমার ইচ্ছেকে ভীষণ কষ্ঠ দেয়। বাবা মা ভাইসহ একটা ভাঙা ঘরে থাকি। বৃষ্টি বাদলের দিনে আমাদের খুবই কষ্ট হয়। একটা ঘরের ব্যবস্থা করতে পারলে খুব উপকার হতো। আমি পড়াশোনা শেষ করে শিক্ষক হতে চাই। প্রমান করতে চাই প্রতিবন্ধিরা সমাজের বোঝা না।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক বলেন, ফুলতিরানীর জন্য প্রতিবন্ধি ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পড়াশোনা চালিয়ে যেতে সরকারি কোন সহযোগিতার ব্যবস্থা হলে তাকে সহযোগিতা করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.