সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সিরাজগঞ্জে ২১ ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার রাতে জরুরি এক সিদ্ধান্তে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা হলেন, সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জাকারিয়া রনি আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তপু, সদস্য সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিমন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম কুদ্দুস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রুকুনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক খাইরুল কবির খান, পূর্নিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ, একই ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান, দুর্গানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদ, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন ইসলাম, রুপবাটি ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক খালিদ হাসান, সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন, সদস্য রাসেল হাসান রাসু ও নাইমুল ইসলাম নয়ন, নলকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান ও সদস্য আসলাম হোসেন।
সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের এ বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
