স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং শিক্ষক গ্রেফতার

গাজীপুরঃ জেলার কোনাবাড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) অভিযুক্ত শিক্ষককে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দেলোয়ার হোসেন সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি কোনাবাড়ি থানার সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থানার হরিণাচালা এলাকায় ভিকটিমের পরিবার ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত সাগর একই এলাকার সেলিমনগরে আবু সাঈদ গাজীর পাঁচতলা ভবনের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামের কোচিং সেন্টার পরিচালনা করতেন।

১৯ আগস্ট সকাল সাড়ে ৬টার সময় ভিকটিম ওই শিক্ষার্থী কোচিং করতে যান। এসময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে জরুরি কথা আছে বলে ভুক্তভোগীকে তার অফিস রুমে ডেকে নিয়ে যায়। পরে অভিযুক্ত শিক্ষক রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে অভিযুক্তকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। এক পর্যায়ে ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফুল ইসলাম জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.