যশোরঃ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে ৪ জনকে দুই বছর, ২ জনকে এক বছর (দুই সেমিস্টার) বহিষ্কার এবং তিনজনের অসদুপায় অবলম্বন করা কোর্সটি বাতিলের আদেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নিধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৩ তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই বছর করে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, অণুজীববিজ্ঞান বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের মোছাঃ ফৌজিয়া তাবাসসুম, একই বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের মো. সৈকত হাসান, (২০১৮-১৯) শিক্ষাবর্ষের বৃষ্টি রাণী পাল এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের (২০১৬-১৭) শিক্ষাবর্ষের অমিয় দাস। এক বছর করে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের এস এম নাঈম হোসেন ও ক্লাইমেট এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট বিভাগের (২০২১-২২) শিক্ষাবর্ষের সুমন কুমার মন্ডল্। এছাড়া অসদুপায়কৃত কোর্সটি বাতিল হয়েছে, ইংরেজি বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের সাদিয়া তাসনিম, ইংরেজি বিভাগের (২০১৮-১৯) শিক্ষাবর্ষের হাসান মাহমুদ ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের মোছাঃ রাবেয়া সুলতানার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
