এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর হাতে ‘১৯৭১: সেই সব দিন’ ছবির পোস্টার দিলেন শিল্পীরা

নিউজ ডেস্ক।।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘১৯৭১ : সেইসব দিন’ দেশজুড়ে মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন নির্মাতা হৃদি হক, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকী ইনামসহ আট সদস্যের প্রতিনিধিদল।

নন্দিত অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাটি সম্পর্কে তার মূল্যায়ন ১৯৭১ সেই সব দিন তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প।

‘১৯৭১: সেইসব দিন’-এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।

সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতিসহ আরও অনেকে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফির কাজও করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.