নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ৬০ বছরের খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারক শেখ জাকির হোসেন ও বিচারক এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদেশে মুশতাক আহমেদকে ছয় সপ্তাহের জামিন, আর মেয়েটির বয়স পরীক্ষার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে সেভ হোমে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আদালতে মুশতাকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। মেয়ের বাবার পক্ষে ছিলেন ড. ইউনুছ আলী আকন্দ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম।
প্রসঙ্গত, কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করে ১ আগস্ট মামলা হয়। ধর্ষণে সহযোগিতার অভিযোগে কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও মামলায় আসামি করা হয়। ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা এ মামলা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
