এইচএসসি পরীক্ষার্থীদের যে পরামর্শ দিলেন ময়মনসিংহ বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। আর এই পরীক্ষা আয়োজনে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

সোমবার বিকেলে শিক্ষাবার্তা’র সাথে আলাপকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল  এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও অসদুপায়মুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি আমরা নিয়েছে। অনলাইনের মাধ্যমে প্রবেশ পত্র শিক্ষার্থীদের হাতে পৌছে দিয়েছি। শিক্ষার্থীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সে লক্ষে সব ধরণের প্রস্তুতি নিয়েছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পরীক্ষার দিন সকালে সব প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হবে। কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।  শিক্ষার্থীরা পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে, সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেবে এবং আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা ভালো করার জন্য যে বিষয়টি লক্ষ রাখতে হবে তা মানসিকভাবে শক্তিশালী অর্থাৎ আত্মবিশ্বাসী হতে হবে। তুমি যা যা পড়েছ তা সঠিকভাবে খাতায় উপস্থাপন করে আসবে এটাই তোমার কাজ। অতিরিক্ত দুশ্চিন্তা,  হতাশা বোধ করবে না, কিছু পারি না; কিছু পারি না এমনটি ভাবা যাবে না। তোমাকে দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসী থাকতে হবে।

অভিভাবকদের উদ্দেশে অধ্যাপক ড. গাজী হাসান কামাল বলেন, আমি অভিভাবকদের বলবো তাঁরা যেন ঠিকভাবে সন্তানদের পড়াশোনা করিয়ে পরীক্ষার হলে পাঠান। সম্ভব হলে নিজেরা থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.