নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত বৃত্তি দেয়ার জন্য তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৯ আগস্ট ) এ বিষয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
চিঠিতে শিক্ষা বোর্ডগুলোকে আগামী ২৭ আগস্টের মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ও উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে এসব তথ্য পূরণ করে হার্ডকপি এবং ই-মেইলে পাঠাতে বোর্ডগুলোকে বলেছে মাউশি।
এছাড়া ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী সংখ্যা, মোট উত্তীর্ণ নিয়মিত পরীক্ষার্থী সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত নিয়মিত শিক্ষার্থী সংখ্যা এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থী সংখ্যা শিক্ষা বোর্ডগুলোকে পাঠাতে বলেছে শিক্ষা অধিদপ্তর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

